আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আফগানিস্তান যুদ্ধে বেসামরিক লোক নিহত হওয়ার সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এমতাবস্থায় আফগানিস্তান পুলিশ হাজারা গোত্রের ১১ জন শিয়ার মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে। আফগান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে নিহতরা এ দেশের দক্ষিন অঞ্চলীয় প্রদেশ উরুযগানে’র বাসিন্দা এবং তালেবান জঙ্গিরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত। আফগানিস্তানের দক্ষিন অঞ্চলের পুলিশ কর্মকর্তা মুহাম্মাদ গোলাব ভারদাক রয়টার্স রিপোর্টারকে জানান: তালেবান জঙ্গিরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে। কেননা নিহতরা সকলেই শিয়া মাযহাবের অনুসারী হাজারা গোত্রের লোক। হাজারা গোত্রের লোকেরা শিয়া হওয়ার কারণে তালেবানরা সর্বদাই তাদের উপর চাপ সৃষ্টি করে এবং এ পর্যন্ত তাদের অনেককে হত্যা করেছে। প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তালেবান শাসনামলে -১৯৯৬ হতে ২০০১ সাল পর্যন্ত- এ গোত্রের হাজার হাজার লোক উগ্র তালেবান গোষ্ঠীর হাতে নিহত হয়। জঙ্গী তালেবান সরকারের পতন ঘটার পর হতে এ পর্যন্ত এ গোত্রের লোকদের উল্লেখযোগ্য সংখ্যক মস্তক বিহীন গণ কবরের সন্ধান পাওয়া গেছে। আফগানিস্তান যুদ্ধে দক্ষিন ও পূর্ব অঞ্চলে সৃষ্ট বিভিন্ন সংঘর্ষের মূল শিকার হচ্ছে আফগান বেসামরিক লোকেরা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০০১ সালে আফগানিস্তানের যুদ্ধ শুরু হওয়ার পর হতে ২০০৯ সালটি ছিল আফগান বেসামরিক লোদের জন্য সবচেয়ে ভয়াবহ বছর। কেননা শুধুমাত্র ২০০৯ সালে ২৪০০ জন আফগান বেসামরিক লোক নিহত হয়েছে।#
১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০
News ID: 193648
আফগানিস্তানের উগ্র তালেবানরা ১১ জন শিয়ার দেত হতে মস্তক বিচ্ছিন্ন করেছে।